সোমালিয়া সংবাদ, আরামবাগ : প্রচারের সময় আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ কথা দিয়েছিলেন জয়লাভের পর এলাকায় এসে মিষ্টি খাইয়ে যাবেন। আর তাই বৃহস্পতিবার আরামবাগের হরিণখোলায় গিয়ে সবুজ আবির মেখে বিজয় মিছিলের পাশাপাশি এলাকার মানুষকে লাড্ডু খাওয়ালেন। মিতালিদেবীর সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের সহ-সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, হরিণখোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি সহ দলের অন্যান্য কর্মী- সমর্থকরা। এদিন পূর্ব কৃষ্ণপুর থেকে হরিণখোলা পর্যন্ত এই বিজয় উৎসব পালিত হয়। বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান সহকারে সবুজ আবির মেখে এলাকার কর্মী-সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ বলেন, আমি প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম আপনারা যদি আমার পাশে থাকেন আমি জয় লাভ করার পর এখানে প্রথম আসব। আমি সেই কথা রেখেছি। এদিন এলাকার মানুষকে মিষ্টিমুখ করিয়েছি। তাঁরাও খুশি। পাশাপাশি তিনি এও বলেন, যাঁরা আমাকে ভোট দিয়েছেন আমি যেমন তাঁদের সাংসদ, যাঁরা আমাকে ভোট দেননি তাঁদেরও সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প চালু করেছেন তা জাতি-ধর্ম-দল নির্বিশেষে সকলের জন্যই চালু করেছেন। আমিও তাই সাংসদ হিসেবে সকলেরই পাশে থাকব। তিনি বলেন, আমরা এই পৃথিবীতে অল্পদিনের জন্য এসেছি। তাই আমি আগেও হাসি খুশি ছিলাম, এখনও হাসিখুশি আছি, আগামী দিনেও হেসে খেলে কাজ করতে চাই। এদিন সাংসদ মিতালিদেবী এলাকার একটি রাস্তার বেহাল দশা রেখে তিনি দ্রুত তা মেরামত করা হবে বলে প্রতিশ্রুতি দেন। অন্যদিকে স্থানীয় হরিণখোলা-১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি বলেন, জয়লাভের পর উনি প্রথম এখানে আসবেন বলেছিলেন, এসেছেন। মানুষও খুবই খুশি। যে যেখানে ছিলেন সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে তাঁর সঙ্গে আনন্দে যোগ দিয়েছেন, মিষ্টিমুখ করেছেন।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত