September 27, 2026

অরবিন্দ কেজরিওয়াল আজ মুক্তি পাচ্ছেন

সোমালিয়া ওয়েব নিউজ: বাতিল মদ সংক্রান্ত নীতির সঙ্গে সম্পর্কিত অর্থ লেনদেনের মামলায় দিল্লির একটি আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি ,গত একুশে মার্চ অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেপ্তার করে। মে মাসে সাধারণ নির্বাচনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট, তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়, ২রা জুন তিনি আত্মসমর্পণ করেন। রাউস এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারপতি ন্যায় বিন্দু, প্রথমে সংরক্ষিত রাখলেও গতকাল পরে এই জামিন মঞ্জুর করেন এর ফলে আম আদমি পার্টি প্রধান এক লক্ষ টাকা বন্ডের বিনিময়ে আজই তিহার জেল থেকে মুক্তি পাবেন।

Loading