সোমালিয়া ওয়েব নিউজ: National Testing Agency NTA এক বিবৃতিতে জানিয়েছে, সাময়িক কিছু সমস্যার কারণে এই পরীক্ষা আপাতত পিছিয়ে দেওয়া হচ্ছে। পরে সরকারী ওয়েবসাইট মারফত পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। জুন ২০২৪ এর জয়েন্ট CSIR-UGC-NET পরীক্ষা , অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে। চলতি মাসের ২৫ থেকে ২৭ তারিখের মধ্যে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষার্থীদের কোনরকম জিজ্ঞাস্য থাকলে NTA Help Desk এ ০১১- ৪০৭৫৯০০০ অথবা ০১১- ৬৯২২৭৭০০ এই নম্বরে ফোন করার পরামর্শ দিয়েছে NTA।এ ছাড়া csirnet@nta.ac.in এই ওয়েবসাইট মারফত ও যোগাযোগ করা যাবে।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার