সোমালিয়া ওয়েব নিউজ: উৎক্ষেপণ যান ‘পুষ্পক’-এর তৃতীয় পুনরায় ব্যবহারযোগ্য তথা চূড়ান্ত অবতরণের সফল পরীক্ষার জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ যোশী। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী যোশী বলেন,দেশের জন্য এটি গর্বের মুহূর্ত। ইসরোর নিরলস প্রচেষ্টা মহাকাশ গবেষণা ক্ষেত্রে ভারতকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। গত শুক্রবার সকাল ৭টা নাগাদ কর্ণাটকের চাল্লাকেরে ইসরো পুষ্পক অবতরণ পরীক্ষা চালানো হয়।
![]()

More Stories
মনমোহন সিংয়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাংক ধর্মঘটের ডাক UFBU-এর
ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে অপরিশোধিত তেলে আমদানি শুল্ক কমাল সরকার