সোমালিয়া ওয়েব নিউজ: বর্ষা এসে গেছে ,ডেঙ্গু বিষয়ে সচেতনতা ডেঙ্গু প্রতিরোধে গতকাল শিলিগুড়ির ২৯নং ওয়ার্ড কমিটি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ওয়ার্ডে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। বক্তারা তাঁদের বক্তৃতায় ডেঙ্গু বিষয়ে আগাম সচেতনতা গড়ে তোলার পাশাপাশি সরকার এবং পুরনিগম কে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর চিকিৎসা বিষয়ে যেনো কোন হয়রানি না হয় সেদিকে লক্ষ্য রাখার প্রতি আবেদন জানান। ডেঙ্গু মুক্ত শিলিগুড়ি এবং ডেঙ্গু মুক্ত ওয়ার্ড গড়তে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। ওয়ার্ড কমিটির কার্যালয় এর সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। শিলিগুড়ি পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ও স্থানীয় CPIM কাউন্সিলর শরদিন্দু ( জয়) চক্রবর্তী সহ অনেকে ওই পদযাত্রায় অংশ গ্রহন করে। পদযাত্রার শেষে অংশগ্রহণকারী দের মধ্যে অনেকে বক্তব্য রাখেন।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ