সোমালিয়া ওয়েব নিউজ: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার পরিস্থিতি অনুকূল আছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের বাকি অংশেও বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী ৩-৪ দিনের মধ্যে। পশ্চিম উপকূলে আগামী পাঁচ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৭ ও ২৮ জুন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

![]()

More Stories
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণ