সোমালিয়া ওয়েব নিউজ: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজ ১৮৬ তম জন্মদিন। এই উপলক্ষ্যে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠালপাড়ায় রাজ্য সরকারের উদ্যোগে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, থাকছে সাহিত্য আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৮৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জেলাশাসক পঞ্চায়েত পিনাকি রঞ্জন প্রধান আজ বঙ্কিমচন্দ্র ও ব্যারিস্টার প্রমথনাথ মিত্রের কাজ ও জীবনের উপর নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন, ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী ,উপস্থিত সকলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান।
![]()

More Stories
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের