September 22, 2026

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয়

সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিম মেদিনীপুর জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের ভুলনপুর গ্রামে গত শনিবার সুবর্ণরেখা নদী তীরবর্তী জমি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত বৃহদাকার একটি বোমা উদ্ধার হয়েছিল। আজ শুক্রবার দুপুরে বোমাটি নিষ্ক্রিয় করা হয় ঝাড়গ্ৰাম জেলা পুলিশ ও গোপীবল্লভপুর থানার আধিকারিক এবং বম্ব স্কোয়াডের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনার (এয়ারফোর্স) পক্ষ থেকে। ভুলনপুরে নদী তীরবর্তী একটি বিস্তীর্ণ এলাকা বালির বস্তা দিয়ে ঘিরে বিষ্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

Loading