সোমালিয়া ওয়েব নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুনদিল্লীতে নীতি আয়োগের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেন। ২০২৪-২৫ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে অর্থনীতিবিদদের মতামত ও পরামর্শ গ্রহণ করেন শ্রী মোদী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি, প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি পি কে মিশ্র এবং শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।সংসদের বাজেট অধিবেশন চলতি মাসের ২২ তারিখ শুরু হবে। ২৩ তারিখ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ লোকসভায় বাজেট পেশ করবেন।
![]()

More Stories
অম্বুবাচী মহামেলায় আগত ভক্তদের সেবায় ভারত সেবাশ্রম সংঘ
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠাতা ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের প্রয়াণ দিবস পালিত, স্মরণে তাঁর সংগঠন গঠনের আদর্শ
NEET প্রশ্নফাঁস বিতর্কে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, দেশজুড়ে আলোড়ন