সোমালিয়া ওয়েব নিউজ: নিম্নচাপের বৃষ্টির সঙ্গে গতকাল পূর্ণিমার ভরা কোটালে নদী বাঁধ ভেঙে দক্ষিণ চব্বিশ পরগনায় সুন্দরবনের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। পাথরপ্রতিমার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুরে প্রায় এক কিলোমিটার অংশের নদী বাঁধ ভেঙে নোনা জলে গ্রাম প্লাবিত হয়েছে। চাষের জমি ছাড়াও বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। গোসাবার একাধিক জায়গাতেও বাঁধ উপচে গ্রামে জল ঢুকেছে। ভয়াবহ ভাঙনের মুখে রাজ্যের অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম। গতকাল সকাল থেকে জলোচ্ছ্বাসের জেরে স্নানঘাটের ১ থেকে ৫ নম্বর কংক্রিটের রাস্তা, গাছ, অস্থায়ী দোকান, বিদ্যুতের খুঁটি তলিয়ে যাচ্ছে সমুদ্র। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সমুদ্রতটে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পুণ্যার্থীদের সাগরে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আতঙ্কিত পুণ্যার্থী থেকে সাধারণ দোকানদাররা।
![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন