সোমালিয়া ওয়েব নিউজ: আর মাত্র হাতেগোনা কটা দিনের পর রাজ্যে ভোট। সমস্ত রাজনীতি দলগুলি মাঠে ময়দানে নেমে গেছে ভোট প্রচারে। মনে হয় একুশে বিধানসভায় কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়াতে নারাজ। ঠিক একই ভাবে রোড শো মধ্যে দিয়ে ভোট প্রচার করলেন গোঘাটের বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক। বুধবার সকাল থেকে গোঘাটের রঘুবাটি অঞ্চল জুড়ে কর্মী সমর্থকদের নিয়ে রোড শোর মধ্যে দিয়ে ভোট প্রচার করেন। বিজেপি প্রার্থী বিশ্বনাথ কারক বলেন, প্রতিদিনই বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে ভোট প্রচার করেছি। কিন্তু মাত্র হাতেগোনা কটা দিনের পর ভোট। তাই এলাকায় ঘুরতে আমরা রোড শো করছি যাতে সমস্ত এলাকায় যেতে পারি। তিনি বলেন, যেখানে যাচ্ছি মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। তাই আমরা নিশ্চিত একুশে বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয়ে তৃণমূল কংগ্রেসেক উৎখাত করে বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসবই ।
![]()

More Stories
বন্দুকের মুখে তোলাবাজির ছক বানচাল, মগরা পুলিশের জালে চার
বালিবেলা সরস্বতী শিশু মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ৩২তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
চামড়া, কাঠ আর নিপুণ হাতের ছোঁয়া! সুরের আড়ালে কারিগরদের জীবনসংগ্রাম