সোমালিয়া ওয়েব নিউজ: হোলির দিন রঙের উৎসবের মাতলেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং। গতকাল দোল এবং আজ হোলির দিন চাঁপদানির বিভিন্ন প্রান্তে গিয়ে মানুষের সঙ্গে রঙের উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবে মেতে ওঠেন। দিলীপবাবু জানান, হোলি এবং দোল সম্প্রীতির এক বড় উৎসব এই উৎসবে আবালবৃদ্ধবনিতা সবাই মেতে উঠেছেন, আমিও আমার বিধানসভা কেন্দ্র চাঁপদানির বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং ভগবানের কাছে তাঁদের সুখ এবং শান্তির জন্য প্রার্থনা করলাম। দিলীপবাবু নিজে ঢোল বাজিয়ে হোলির সঙ্গীতে মেতে ওঠেন কর্মীদের সঙ্গে। অন্যদিকে এদিন সকাল থেকে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন বৈদ্যবাটির চতুষ্পাঠী লেন, নার্সারি রোড, নিমাই তীর্থ রোড এবং বৈদ্যবাটি গভর্মেন্ট কোয়াটার এলাকায় পায়ে হেঁটে মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এদিন তাঁর এই পদযাত্রায় বহু মানুষ বেরিয়ে এসে প্রার্থী অরিন্দমকে অভিনন্দন জানান।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া