সোমালিয়া ওয়েব নিউজহুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগরে তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিককে নিয়ে বিশাল মিছিল করে ভোটের প্রচার সারলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী।এদিন কোন্নগর বাগখাল থেকে সাধুর ঘাট অবধি বিশাল মিছিল করে ভোটের প্রচার সারেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ও প্রার্থী কাঞ্চন মল্লিক। মিছিল থেকে স্লোগান ওঠে পদ্ম ফুল পিষে দেব, জোড়া ফুলে ভরিয়ে দেব। এছাড়াও প্রবীর ঘোষালের নাম করে স্লোগান ওঠে, আয়রে প্রবীর খেলবি আয়, আয়রে গদ্দার খেলবি আয়, এই মাটিতেই খেলা হবে। এদিন তৃণমূলের মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূলের কর্মী-সমর্থক।
![]()

More Stories
সুরে-সুরে ধর্মের ও আধ্যাত্মিকতার মিলবন্ধনের বার্তা, ভাদুরে বিশ্বকর্মা পুজোর মেলায় কাওয়ালির আসর
মুখ্যমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, গোঘাট থানায় অভিযোগ—যুবক আটক
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া