সোমালিয়া ওয়েব নিউজ: গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গঙ্গা ভাঙনের কবলে পড়ে শিকদারপুরের বিস্তীর্ণ এলাকা। মুর্শিদাবাদের শমসেরগঞ্জের শিকদারপুরের দিকে গঙ্গার ভাঙন শুরু হয়েছে।যদিও নদীর জলস্তর কম থাকায় বন্যার হাত থেকে আপাতত রক্ষা পেয়েছেন এলাকাবাসীরা। তবে গত কয়েকদিনের ভাঙনে বহু পরিবার ভিটে মাটি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।গঙ্গার জল বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয় সামশেরগঞ্জের নতুন শিবপুরে, লোহরপুর,মহেশটোলায়।গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি।তলিয়ে গিয়েছে মাটির বাঁধের একাংশ ও অনেক গাছপালা।আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন অনেকে।
![]()

More Stories
পশ্চিমবঙ্গের একটি রাজ্যসভা আসনে উপনির্বাচন ১৬ অক্টোবর, ২৯ সেপ্টেম্বর থেকে মনোনয়ন
SIR-এর আপিল দ্রুত নিষ্পত্তিতে বাড়ছে ট্রাইবুনাল, ১৯ থেকে ৪২ করার প্রস্তাব
রাস্তার নামকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন কার্তিক মহারাজ