সোমালিয়া ওয়েব নিউজ: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল হুমকি, র্যাগিং সহ বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে থেকে ১০ জন চিকিৎসক কে বহিষ্কার করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, কলেজ কাউন্সিলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গতকাল কলেজ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। এই বহিষ্কৃত চিকিৎসকেরা হলেন সৌরভ পাল, আশিস পান্ডে, অভিষেক সেন, আয়ুশ্রী থাপা, নির্জন বাগচী, সরিফ হাসান, নীলাগ্নি দেবনাথ, অমরেন্দ্র সিংহ, সৎপাল সিংহ এবং তনভীর আহমেদ কাজী। ৭২ ঘণ্টার মধ্যে হস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে গতকাল এক নির্দেশিকায় জানানো হয়। এর পাশাপাশি ডাক্তার, ও পড়ুয়া মিলিয়ে মোট ৪৯ এর বিরুদ্ধে বিভিন্ন রকম শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। দেখে নিন সেই সকল অভিযুক্ত ডাক্তারদের নামের তালিকা।

![]()

More Stories
পরিকাঠামো ও পানীয় জল প্রকল্প দ্রুত সম্পন্নের নির্দেশ, নবান্নে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে জোর সময়সীমা ও গুণগত মানে
কাঁথিতে বিধানসভার স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, উপস্থিত প্রাক্তন সাংসদ শিশির অধিকারী
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের ১৬তম সম্মেলনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর অংশগ্রহণ