সোমালিয়া ওয়েব নিউজ: ঝাড়খণ্ডে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। পাঁচটি সংকল্প এই নামে সংক্ষিপ্ত ইশতেহারে পাঁচটি মূল বিষয় উল্লেখ করা হয়েছে। ইস্তেহারে বলা হয়েছে “গোগো-দিদি” যোজনায় রাজ্যের সকল মহিলাকে মাসে দুই হাজার একশ টাকা দেওয়া হবে। সমস্ত পরিবারকে পাঁচশত টাকায় একটি এলপিজি সিলিন্ডার দেওয়া হবে এবং দুটি উৎসব উপলক্ষে দুটি বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বেকার যুবকরা দুই বছর মাসে দুই হাজার টাকা পাবেন। দলের রাজ্য সভাপতি বাবুলাল মারান্ডি বলেন, ক্ষমতায় আসলে পাঁচ বছরের মধ্যে পাঁচ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা ও দুই লক্ষ ৭৭ হাজার সরকারি শূন্য পদ যথাসময়ে পূরণ করার কথাও বলা হয়েছে ।
![]()

More Stories
দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র তিন পদে জয়, সহ-সভাপতি নির্দল
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল