সোমালিয়া ওয়েব নিউজ: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুদেশের চিরাচরিত ওষুধের যোগান বাড়াতে আয়ুর্বেদ ক্ষেত্রে উদ্যোগ গ্রহণের জন্য যুবসম্প্রদায়কে উৎসাহ দিয়েছেন। আজ নতুন দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদের অষ্টম প্রতিষ্ঠা দিবস উদযাপনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, আয়ুর্বেদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিছু ব্যক্তি অন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে এবং জাল ওষুধ ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের প্রসারে টাকার অপব্যবহার করায়। এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি। দেশে শিক্ষিত আয়ুর্বেদিক চিকিৎসকের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন তিনি। গবেষণার জন্য পরিকাঠামো উন্নয়নের ওপরও জোর দিয়েছেন তিনি।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়