সোমালিয়া ওয়েব নিউজ: আজ ধর্মীয় রীতিনীতি মেনে আসন্ন শীতের মরসুমের আগে শিখদের পবিত্র ধর্মস্থান উত্তরাখণ্ডের হেমকুণ্ড সাহিব পূজার্চনার পর বন্ধ করে দেওয়া হলো। চামোলী জেলায় এই উপলক্ষে আজ বহু ভক্ত সমাগম হয়। সেই সঙ্গে লক্ষণ লোকপাল মন্দিরের দ্বারও আগামী শীতের জন্য বন্ধ করে দেওয়া হলো। উল্লেখ্য, এবছর ২৫ শে মে তারিখে হেমকুণ্ড সাহিবের দরজা খোলার পর থেকে পৌনে ২ লক্ষেরও বেশি তীর্থযাত্রী এখানে আসেন।
![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়