সোমালিয়া ওয়েব নিউজ: পশ্চিমবঙ্গ সরকার, প্রকৃত ভূমিহীনদের জমির ব্যবস্থা করে আবাস যোজনা প্রকল্পে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবাস যোজনা প্রকল্পে জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করতে গিয়ে বেশ কিছু আবেদনকারীর নিজস্ব কোনো জমি না থাকার বিষয়টি উঠে আসে। সেক্ষেত্রে ভূমিহীনদের জমির পাট্টা প্রদান করে বাড়ি তৈরির জন্য মোট ১ লক্ষ কুড়ি হাজার টাকা তুলে দেওয়া হবে। নিজস্ব জমি নেই এমন ভূমিহীনদের চিহ্নিত করে অতিরিক্ত জেলাশাসক ও ডিএলএলআরও’র কাছে তার তালিকা জমা দিতে বলা হয়েছে। একজন ভূমিহীনকে দেড় থেকে সর্বাধিক দুই কাঠা পর্যন্ত জমি দেওয়ার বিষয় ভাবনা চিন্তা করা হচ্ছে। আবেদনপত্র যাচাই পর্ব সঠিকভাবে হচ্ছে কিনা তা সরেজমিনে খতিয়ে দেখতে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আজ থেকে বিভিন্ন জেলা পরিদর্শন করতে পারেন বলে জানা যাচ্ছে।
![]()

More Stories
ফসল বিমায় ৩২ লক্ষ কৃষক, দেশে দ্বিতীয় বাংলা: বন্যাকবলিত জেলাগুলিতে বিশেষ নজর সরকারের
তৃণমূলের নাম ও জোড়াফুল প্রতীক ‘ফ্রিজ’ করল নির্বাচন কমিশন
এক বছরে পাঁচ লক্ষ কারিগরকে পিএম বিশ্বকর্মা যোজনায় যুক্ত করার লক্ষ্য