সোমালিয়ার সংবাদ, আরামবাগ: রাজ্য বিধানসভা নির্বাচনে এবার সংযুক্ত মোর্চার অন্যতম সহযোগী দল বামেরা। নির্বাচনের শুরুর দিকে বিশেষজ্ঞদের ধারণা ছিল এবারের নির্বাচনে অন্যতম নির্ণায়ক ভূমিকা নেবে তারা। কিন্তু অষ্টম দফার নির্বাচন যতই শেষের দিকে এগিয়েছে সেই ধারনা অনেকটাই ফিকে হয়ে গেছে। বিভিন্ন এলাকায় নিচুতলার বামকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মুহূর্তে তাদের বেশির ভাগই বাম তথা মোর্চার প্রার্থীদেরকে ভোট দিয়ে তা নষ্ট করতে রাজি নন। তাঁদের অনেকেই গত ১০ বছর ধরে শাসক তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েছেন বলে দাবি করেছেন। তাই তাঁরা চান, যে কোন মূল্যে আগে তৃণমূলকে রাজ্য থেকে সরাতে। তাই অনেক বামকর্মী এবারও বিজেপিকে ভোট দিয়ে সেই রাস্তা পরিষ্কার করতে চান বলে জানিয়েছেন। যদিও নেতৃত্ব স্থানীয় অনেক বামনেতা এই দাবি অস্বীকার করেছেন। তাঁদের বক্তব্য, ওই সংখ্যা একেবারেই নগণ্য। এবার বামকর্মীরা বাম তথা সংযুক্ত মোর্চার প্রার্থীদেরকেই ভোট দিয়েছেন। তাই এবার বামফ্রন্ট অনেক ভাল রেজাল্ট করবে। কিন্তু এই দাবির কতটা বাস্তব ভিত্তি রয়েছে তা ফল ঘোষণা না হওয়া পর্যন্ত বলা যাবে না। যদিও বাম নেতৃত্বের দাবি, এবার তাঁদের প্রার্থীরা ২৫ শতাংশের কাছাকাছি ভোট পাবেন। কিন্তু বামকর্মীদের দাবি সত্যি হলে সেই ভোট প্রাপ্তির শতাংশ এবারও ১০-এর কাছা
![]()

More Stories
মধ্যমগ্রামে গুলি, খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক—চাঞ্চল্য ছড়াল রাজ্যে
বিস্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সংবর্ধনা, উপস্থিত থাকবেন অমিত শাহ
পঁচিশে বৈশাখে ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ, উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদী–অমিত শাহ