সোমালিয়া ওয়েব নিউজ: প্রশাসন সকলকে মাস্ক পরতে বাধ্য করাচ্ছে। খুবই ভাল উদ্যোগ। নাগরিকরা তাই যেকোন ধরনের বিশেষ করে বহুল প্রচলিত কাপড়ের মাস্ক বেশিরভাগ নাগরিক ব্যবহার করছেন। স্বাস্থ্য দপ্তর বা প্রশাসন থেকে কোন গাইডলাইন নেই যে কি ধরনের মাস্ক প্রত্যেকের ব্যবহার করা উচিত বা বাধ্যতামূলক। সাধারণ মানুষ জেনে বা না জেনে কাপড়ের মাস্ক নির্বোধ ও দায়িত্বহীনের মত ব্যবহার করে চলেছেন। এক ভাঁজের কাপড়ের মাস্ক কোন ধরনের ভাইরাস আটকাতে সক্ষম নয়, এটা সমস্ত চিকিৎসক মহল থেকে স্বাস্থ্য দপ্তরের অজানা নয়। তার সত্বেও কোনরকম নির্দেশ না থাকার ফলে বেশিরভাগ এমনকি শিক্ষিত মানুষও কাপড়ের মাস্ক ব্যবহার করছেন। প্রশাসনের উচিত আরও কঠোরভাবে সার্জিক্যাল অথবা N95 মাস্ক ব্যবহার সম্বন্ধে মানুষকে সচেতন করানো এবং ব্যবহার করতে বাধ্য করানো। স্যানিটাইজারের ক্ষেত্রেও একই অবস্থা। বাজারে প্রচুর অসাধু কোম্পানি আলকোহলের পার্সেন্টেজ অনেক কম দিয়ে স্যানিটাইজার প্রস্তুত করছে। সাধারণ মানুষ না বুঝেই সেগুলি কিনছেন আর দোকানদাররা বেশি লাভের আশায় সেগুলিই বেশি করে বিক্রয় করছে। ফলে স্যানিটাইজার কিনেও তার কার্যকারিতা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন অসাধু কোম্পানি এই খারাপ কোয়ালিটির মাস্ক ও স্যানিটাইজার বাজারে সরবরাহ করছে। এর সাথে সাথে নির্মাতারা স্যানিটাইজার ও মাস্কের গুণগত মান সঠিক রাখছে কিনা সে ব্যাপারে কঠোরভেবে দেখার জন্য বিশেষ ধরনের সরকারি অবজারভার টিম রাখা উচিত। না হলে শুধুমাত্র মাইকিং করে সচেতনতা প্রচার করে কিছু লাভ হবে না।
![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ