February 4, 2026

ফ্লোটিং রেট ঋণে আগাম পরিশোধে আর কোনো জরিমানা নয়: রিজার্ভ ব্যাঙ্কের নতুন নির্দেশিকা


সোমালিয়া ওয়েব নিউজঃ অ-অব্যসায়ী উদ্দেশ্যে নেওয়া ঋণ যদি নির্ধারিত মেয়াদের আগেই পরিশোধ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে আর কোনো জরিমানা নিতে পারবে না ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি। এমনই নির্দেশিকা জারি করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

এই নতুন নিয়ম শুধুমাত্র ফ্লোটিং রেট-এ নেওয়া ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অর্থাৎ, সুদের হার যেসব ঋণের ক্ষেত্রে সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, সেসব ঋণের আগাম পরিশোধে আগামী বছর থেকে কোনও ‘প্রিপেমেন্ট পেনাল্টি’ বা জরিমানা আর চাপানো যাবে না

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঋণগ্রহীতাদের স্বার্থ রক্ষা ও আর্থিক স্বচ্ছতা বজায় রাখার জন্য।

এই নির্দেশিকা কার্যকর হলে ব্যক্তিগত ঋণ, হাউস লোন বা অন্যান্য ফ্লোটিং রেট ভিত্তিক ঋণ যারা নিয়েছেন, তারা মেয়াদের অনেক আগেই ঋণ মিটিয়ে ফেললেও অতিরিক্ত চার্জ দিতে হবে না — যা মধ্যবিত্ত ও চাকুরিজীবী শ্রেণির জন্য স্বস্তির বার্তা।

তবে এই ছাড় ‘ফিক্সড রেট’ ঋণের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেখানে সুদের হার চুক্তি অনুযায়ী নির্ধারিত থাকে পুরো মেয়াদজুড়ে।

Loading