সোমালিয়া সংবাদ, তারকেশ্বর: পরিচর্যা কর্মী নিয়োগ করে অবশেষে তারকেশ্বরে চালু হল সেফ হোম। বেশ কয়েকদিন আগেই তারকেশ্বরে ভীমপুর এলাকায় সরকারি আবাসন ‘পথের সাথী’ ভবনকে সেফ হোম হিসাবে প্রস্তুত করা হয়। কিন্তু পরিচর্যা কর্মীর অভাবে চালু করা সম্ভব হচ্ছিল না। অবশেষে পরিচর্যা কর্মী নিয়োগ করে চালু করা হল এই সেফ হোমটি। ত্রিশটি শয্যাবিশিষ্ট সেফ হোমের উদ্বোধন করেন তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়। উপস্থিত ছিলেন সহকারী জেলা স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য অধিকারীর তাপস কুমার দাস এবং স্থানীয় প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন পরিচর্যা কর্মীদের হাতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয়। জেলা সহ স্বাস্থ্য আধিকারিক বলেন, সমস্ত কোভিড প্রটোকল মেনে এই সেফ হোম প্রস্তুত করা হয়েছে। এমনকি অক্সিজেনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে অবস্থা গুরুতর হলে কোভিড হাসপাতালে রেফার করা হবে । সেফ হোম উদ্বোধনের আগে বিশেষ উদ্যোগ নিতে দেখা যায় ভীমপুর তৃণমূলের পক্ষ থেকে। উল্লেখ্য, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়ের নির্দেশে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভীমপুর ও বিষ্ণুবাটি পূর্ব তৃণমূল কংগ্রেসের গ্রাম কমিটির উদ্যোগে এলাকায় প্রায় ৭০ টি দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার সাবান বিতরণ করা হয় । শুধু তাই নয় শান্তনু মন্ডল জানান, প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে মাাস্ক, স্যানিটাইজার দিয়ে সচেতন করে আসছি এবং ২৪ ঘণ্টা মানুষের পাশে আছি।
এদিন পরিচর্যা কর্মীদের হাতে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হয়। জেলা সহ স্বাস্থ্য আধিকারিক বলেন, সমস্ত কোভিড প্রটোকল মেনে এই সেফ হোম প্রস্তুত করা হয়েছে। এমনকি অক্সিজেনেরও ব্যবস্থা রাখা হয়েছে। তবে অবস্থা গুরুতর হলে কোভিড হাসপাতালে রেফার করা হবে । সেফ হোম উদ্বোধনের আগে বিশেষ উদ্যোগ নিতে দেখা যায় ভীমপুর তৃণমূলের পক্ষ থেকে। উল্লেখ্য, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়ের নির্দেশে সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভীমপুর ও বিষ্ণুবাটি পূর্ব তৃণমূল কংগ্রেসের গ্রাম কমিটির উদ্যোগে এলাকায় প্রায় ৭০ টি দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার সাবান বিতরণ করা হয় ।
শুধু তাই নয় শান্তনু মন্ডল জানান, প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে মাক্স স্যানিটাইজার দিয়ে সচেতন করে আসছি এবং ২৪ ঘণ্টা মানুষের পাশে আছি।
[18/05, 3:15 pm] সুভাষ তারকেশ্বর:
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ