সোমালিয়া সংবাদ, আরামবাগ: ঝড়ের তান্ডবে আরামবাগে ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু কাঁচা বাড়ি। এছাড়াও ক্ষতি হয়েছে বোরো চাষের ধানের। বৃহস্পতিবার সন্ধেয় হঠাৎ তীব্র বেগে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। আধ ঘণ্টার বেশি ধরে সময় ধরে এই ঝড় চলে। এর ফলে আরামবাগের বেশ কয়েকটি এলাকায় গাছ উপড়ে পড়ে। আরামবাগ তিন নম্বর ওয়ার্ডের হরিজন কোয়ার্টারের উপরেও কয়েকটি গাছ ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি বাড়ি। ভেঙে পড়ে অ্যাসবেস্টসের চাল। অন্যদিকে আরামবাগ পুরসভার কালিপুরে গাছ ভেঙে পড়ে কয়েকটি বাড়ি ও গোয়ালঘর ক্ষতিগ্রস্ত হয়। রাতেই আরামবাগের তৃণমূল নেতা বিশ্বনাথ চ্যাটার্জী হরিজন কোয়ার্টার পরিদর্শন করেন। তাঁদের সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর সকালে আরামবাগ পুর প্রশাসক স্বপন নন্দী ওই এলাকা পরিদর্শন করেন। তিনি ওই সমস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে এদিনের ঝড়ে গোঘাটের বিভিন্ন এলাকায় কিছু কিছু কাঁচা বাড়ির ক্ষতি হয়েছে। কয়েকটি জায়গায় গাছ উপড়ে পড়ে। যে সমস্ত বোরো ধান এখনোষও মাঠে ছিল সেগুলি নতুন করে ক্ষতির সম্মুখীন হয়। এছাড়াও চাষিরা জানিয়েছে, তিল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।
![]()

More Stories
আরামবাগ শহরজুড়ে বেহাল রাস্তা: গর্ত, পাথর উঠে বিপজ্জনক চলাচল—দুর্ঘটনার আশঙ্কা রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ, মার্চের মধ্যে কাজ শেষের আশ্বাস পিডব্লিউডি-র
আরামবাগে টেরাকোটার প্রাচীন মন্দিরগুলি ধ্বংসের মুখে
খানাকুলের গর্ব প্রদীপ্ত বাগ: ডব্লিউবিসিএস উত্তীর্ণ হয়ে ডিএসপি পদে মনোনীত