February 5, 2026

রাতের অন্ধকারে গোয়াল থেকে ছটি গরু চুরি

সোমালিয়া সংবাদ, গোঘাট: বর্তমান সময়ে রাজ্যের আতঙ্কের নাম মারণ করোনাভাইরাস। এই মুহূর্তে রাজ্যে করোনা মোকাবেলায় চলছে লকডাউন। মানুষের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। ২০২০ সাল থেকে শুরু হয়েছিল অর্থনৈতিক বিপর্যয়। বর্তমান সময়ের লকডাউনের প্রেক্ষাপটে মানুষ অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।এমত অবস্থায় গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের চন্ডিপুরে দুটি বাড়িতে ৬টি গরু চুরির ঘটনা ঘটে। আজ সকালে বাড়ির কর্তারা প্রতিদিনের ন্যায় গোয়াল ঘর থেকে গরু বের করতে যাওয়ার সময় দেখে গরু নেই। একটি বাড়ি থেকে চারটি এবং অপর বাড়ি থেকে দুটি গরু চুরি গেছে। যাদের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। এমন অবস্থায় খবর দেওয়া হয় গোঘাট থানায়। গোঘাট থানার পুলিশ আধিকারিকরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং তারা তদন্ত শুরু করে। এমত অবস্থায় গরুর মালিকেরা অর্থাৎ গৃহকর্তারা পড়েছেন বেকায়দায়।তারা ভেঙে পড়েছেন।একে লকডাউনে অর্থনৈতিক বিপর্যয়। তারপর গরু চুরির ঘটনা। এই দুস্থ মানুষগুলির সম্বল বলতে ছিল এই গরু গুলি। এমত অবস্থায় গরু গুলি চুরি যাওয়ায় তারা পড়েছেন মহাবিপাকে।

Loading