সোমালিয়া সংবাদ, চুঁচুড়া: করোনা মহামারী থেকে মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন হুগলি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন অসিত বাবু তাঁর বিধানসভা এলাকার তিন নম্বর ওয়ার্ডের টায়ার বাগান বাজার এবং 6 নম্বর ওয়ার্ডের চকবাজারের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মারণব্যাধির বিরুদ্ধে মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানালেন । যেদিন থেকে কার্যত লকডাউন শুরু হয়েছে সেই দিন থেকেই সবিধায়ক অসিত মজুমদার পথে নেমে মানুষকে সচেতন এবং এই ভয়ংকর ব্যাধি থেকে কিভাবে মানুষ এবং সমাজ মুক্তি পাবে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।এদিন সকালে এই দুই বাজারে মানুষদের সচেতনতা করার সঙ্গে সঙ্গে বিধায়ক তাদের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেন। অসিত বাবুর বক্তব্য যে এই মহামারী থেকে রাজ্যবাসীকে বাঁচাবার জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রী নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এক দিকে কেন্দ্রীয় সরকারের রাজ্যবাসীদের বিমাতৃসুলভ অসহযোগিতা অন্যদিকে রাজ্যের অর্ত মানুষকে রক্ষা করা এই দুই বিষয়ে তার লড়াই জারি আছে ।এই মহামারী সময় অন্যান্য রাজ্যে যেখানে ভয়াবহ অবস্থা এরাজ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনের সহায়তায় এই কালান্তক মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বহু বেসরকারি সংস্থাও এগিয়ে এসেছেন এই রোগ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়াতে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ