শিলিগুড়ি ডিজেল লোকো শেডের পক্ষ থেকে নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে শ্রদ্ধা নিবেদন

সোমালিয়া ওয়েব নিউজঃ উত্তর-পূর্ব সীমান্ত রেলের অন্তর্গত শিলিগুড়ি ডিজেল লোকো শেড এক অনন্য উদ্যোগে দেশের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তাঁর নেতৃত্বে গঠিত কিংবদন্তি আজাদ হিন্দ ফৌজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

দেশপ্রেম ও বীরত্বের এক প্রতীক হিসেবে নেতাজি ও তাঁর সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে শেড কর্তৃপক্ষ সম্প্রতি তাদের আধুনিক প্রযুক্তি সম্পন্ন ৪,৫০০ হর্স পাওয়ারের WDP-4B ডিজেল লোকোমোটিভ নম্বর 40023’কে নতুনভাবে রং করে নতুন নামকরণ করেছে।

এই নতুন রূপে লোকোমোটিভটি আজাদ হিন্দ ফৌজকে উৎসর্গ করা হয়েছে, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করায়। রেল সূত্রে জানা গেছে, লোকোমোটিভটির গায়ে নেতাজির ছবি ও আজাদ হিন্দ ফৌজের প্রতীক চিত্রায়িত হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, “এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও ইতিহাসচেতনা আরও গভীর হবে।” এই লোকোমোটিভটি এখন দেশের বিভিন্ন প্রান্তে চলাচলের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের বার্তা বহন করবে।

এই ব্যতিক্রমী পদক্ষেপ রেলকর্মীদের মধ্যেও দেশপ্রেম জাগাতে সাহায্য করছে বলে মত রেল আধিকারিকদের। শিলিগুড়ি লোকো শেডের এই অভিনব শ্রদ্ধার্ঘ্য নিঃসন্দেহে দেশবাসীর কাছে গর্বের বিষয়।

Loading