সোমালিয়া ওয়েব নিউজঃ একসময় মাটির ঘরে বসবাসকারী, পরিবেশপ্রেমী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত দুখু মাঝি এবার নিজের পাকা ঘরের স্বপ্ন দেখতে শুরু করেছেন। জীবনের এক কঠিন অধ্যায়ের সাক্ষী এই মানুষটির পাশে দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
দুখু মাঝির ঘর নির্মাণের জন্য তিনি ব্যক্তিগতভাবে প্রথম ধাপে ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন এবং ভবিষ্যতেও সম্পূর্ণ ঘর নির্মাণে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
পরিবেশ সংরক্ষণে তাঁর অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত দুখু মাঝি ‘গাছ বাবা’ নামে পরিচিত। নিজের জীবনের একটি বড় অংশ তিনি বৃক্ষরোপণে উৎসর্গ করেছেন। হাজার হাজার গাছ রোপণ করে তিনি এই শুষ্ক অঞ্চলের পরিবেশ রক্ষা করেছেন।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজের জীবনযাপন ছিল একেবারে কষ্টকর — পুরনো একটি মাটির ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করতে বাধ্য হন তিনি। সরকারি আবাস যোজনায় বাড়ি পেলেও, সেই ঘরে বর্তমানে তাঁর বড় ছেলে থাকেন, ফলে নিজেকে আশ্রয় দিতে পারেননি তিনি।
গতকাল, ৩ আগস্ট দুখু মাঝির নতুন ঘরের ভিত পুজো সম্পন্ন হয়েছে। পুরুলিয়ার স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, পাকা বাড়ি নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহানুভূতিশীল পদক্ষেপে দুখু মাঝির দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করছেন সকলে।
শুভেন্দু অধিকারী বলেন—
“দুখু মাঝি আমাদের রাজ্যের গর্ব। তাঁর মতো প্রকৃত দেশসেবকের যেন সম্মানহানি না হয়, সে জন্য সবরকম সহযোগিতা আমি করব।”

![]()

More Stories
১৩ বছর পর রাইটার্স বিল্ডিংয়ে ফিরছে সচিবালয়, জোরকদমে পরিকাঠামো তৈরির কাজ
ভিভিজি রামজি প্রকল্পে ১২৫ দিনের কাজ, জেলায় যাচ্ছে ৪২৫ কোটি টাকা
চা শ্রমিক ও পরিবারের জীবনযাত্রার মানোন্নয়নে ৩১২ কোটি টাকা বরাদ্দ