সোমালিয়া ওয়েব নিউজ; আজ ২০ই আগস্ট, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন। দেশের নানা প্রান্তে দিনটি পালিত হচ্ছে সদ্ভাবনা দিবস হিসেবে। জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্য, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আজ বিভিন্ন স্থানে নানান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৯৪৪ সালের এই দিনে মুম্বইয়ে জন্মগ্রহণ করেছিলেন রাজীব গান্ধী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ফেরোজ গান্ধীর জ্যেষ্ঠ পুত্র হিসেবে রাজনীতির সঙ্গে ছোটবেলা থেকেই তাঁর পরিচয়। তবে সক্রিয় রাজনীতিতে তাঁর প্রবেশ ঘটে মায়ের মৃত্যুর পর। ১৯৮৪ সালে মাত্র ৪০ বছর বয়সে তিনি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ ক্ষেত্রে ভারতকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার কৃতিত্ব তাঁর। তরুণ প্রজন্মের হাতে কম্পিউটার পৌঁছে দেওয়া, প্রশাসনিক সংস্কার এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের ভাবমূর্তি উজ্জ্বল করার মতো একাধিক পদক্ষেপ তাঁর শাসনকালকে বিশেষ মাত্রা দিয়েছিল।

![]()

More Stories
হুল দিবস: আদিবাসী আত্মমর্যাদা ও স্বাধীনতার সংগ্রামের স্মারক
শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা: ভক্তি, পৌরাণিক মাহাত্ম্য ও রথযাত্রার সূচনার পবিত্র আচার
কালপাক্কমে বিশ্বের প্রথম পারমাণবিক তাপভিত্তিক হাইড্রোজেন উৎপাদন কেন্দ্রের উদ্বোধন