সোমালিয়া সংবাদ, গোঘাট: মুক্তারাম গোস্বামী কামারপুকুর কলেজের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট সমাজসেবী এবং গোঘাট তৃণমূল কংগ্রেসের প্রথম সভাপতি এবং পোড় খাওয়া রাজনীতিবিদ, দক্ষ শিক্ষক, বিশিষ্ট সমাজসেবী , পোড় খাওয়া রাজনীতিবিদ। তাঁর বর্ণাঢ্যময় জীবন । মুক্তারাম বাবু তৃণমূল কংগ্রেসের প্রথম পর্যায়ের একজন প্রথম সারির সৈনিক। তাঁর নেতৃত্বে গোঘাট তৃণমূল কংগ্রেস সংঘটিত হয়েছিল। তাঁর হাজার হাজার ছাত্র-ছাত্রী থেকে আরম্ভ করে বহু পার্টিকর্মী এইরকম একজন মহান ব্যক্তির মৃত্যুতে শোকস্তব্ধ ।তারঁ রাজনীতি জীবনের পরিব্যক্তি শুধু গোঘাট বিধানসভায় সীমাবদ্ধ ছিল না, সমস্ত রাজ্যস্তরে তিনি তা ছড়িয়ে দিতে পেরেছিলেন। একটা উজ্জ্বল নক্ষত্র কামারপুকুরের আকাশে। পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে একজন দক্ষ রাজনীতিবিদের পতন তা বলাই যায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোঘাট তথা আরামবাগ মহকুমার শিক্ষকমহল। শারীরিকভাবে অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন তিনি , অবশেষে আজ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
![]()

More Stories
বাঁশের কঞ্চির ছিপ থেকে আধুনিক চারা,রিল—বদলে গিয়েছে মাছ ধরার সরঞ্জামের দুনিয়া
স্বর্গীয় বলরাম ঘোষের জন্মশতবর্ষে বাজুয়া হাই স্কুলের কাবাডি ও ফুটবল প্রতিযোগিতা
আরামবাগের কালিপুর মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মোৎসব