সোমালিয়া ওয়েব নিউজ; একটি এলাকার নাম শুধু ভূগোল নয়—তার সঙ্গে জড়িয়ে থাকে এলাকার মানুষের ঐতিহ্য, আবেগ ও পরিচয়। তাই গ্রামের নামের উচ্চারণ বা বানান নিয়ে ছেলেখেলা মানতে নারাজ গোঘাটের টাঁড়ুইবাসী।
সম্প্রতি বেঙাই থেকে কামারপুকুর পর্যন্ত রাস্তার সংস্কার কাজ শেষ করেছে পশ্চিমবঙ্গ সরকারের PWD দফতর। নতুন করে লাগানো হয়েছে প্রতিটি এলাকার বাস স্টপেজের নেমপ্লেট। কিন্তু এখানেই ঘটেছে বিপত্তি। টাঁড়ুই গ্রামের নামের বানান ভুলভাবে লেখা হয়েছে(তারুই)বলে অভিযোগ উঠেছে। শুধু এখানেই নয় এমন অনেক বাসস্টপেজের নেম প্লেটে একম ভুল লক্ষ্য করা যায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, “দীর্ঘদিন ধরে আমরা ‘টাঁড়ুই’ নামেই গ্রামটিকে জানি, চিনি ও লিখে আসছি। অথচ সরকারি নেমপ্লেটে একেবারে অন্যভাবে লেখা হয়েছে নামটি।”
তাদের আরও ক্ষোভ—রাস্তাটি তৈরির আগে বা নেমপ্লেট বসানোর সময় স্থানীয়দের সঙ্গে কোনও রকম আলোচনা করা হয়নি। সরকারি বিভিন্ন দপ্তর বা আধিকারিকদের সাথে সমাজ তথা জনসাধারণের সাথে কি যোগাযোগের অভাব বেড়ে চলার জন্যই এমন ঘটনা মনে করছেন অনেকেই।
ফলত, নামের ভুল বানানের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছে যাত্রী ও চালকদের মধ্যে। অনেক সময় বাসচালক ও যাত্রী ভিন্ন নাম উচ্চারণ করায় যাতায়াতে সমস্যাও দেখা দিচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, শুধু রাস্তার নেমপ্লেট নয়—টাঁড়ুই বৈদ্যুতিক সাবস্টেশনের ইংরেজি নামেও বানানগত ভুল রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে এই ভুল রয়ে গেছে, অথচ সংশোধনের কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী।
এখন সকলের নজর প্রশাসনের দিকে—এই প্রতিবেদন প্রকাশের পর সংশ্লিষ্ট দফতর কত দ্রুত এই ভুল সংশোধন করে, সেটাই দেখার বিষয়।
![]()

More Stories
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ
‘বর্তমানে তৃণমূলের অস্তিত্ব নেই, অভিষেকই ভরাডুবির ১০০ শতাংশ দায়ী, বিজেপি যদি ডাকে পা বাড়াতে দ্বিধা করব না’— বিস্ফোরক গোঘাটের বর্ষীয়ান নেতা মনোরঞ্জন পাল