সোমালিয়া ওয়েব নিউজঃ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে সীমান্ত সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র ঝাবি হুল্লা মুজাহিদ আজ সাংবাদিকদের জানান, আফগানিস্তানের বেহেরামপুর জেলার ডুরান্ড লাইন সংলগ্ন এলাকায় ভোররাতে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে কমপক্ষে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
মুজাহিদের দাবি, পাকিস্তানি বাহিনী প্রথমে আফগান সীমান্ত চৌকিতে গোলাবর্ষণ শুরু করে, যার জবাবেই আফগান সেনারা পাল্টা আক্রমণ চালায়। সংঘর্ষটি কয়েক ঘণ্টা ধরে চলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পাকিস্তান সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা স্বীকার করেনি। তবে ইসলামাবাদের প্রতিরক্ষা দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি “অত্যন্ত উদ্বেগজনক”, এবং দু’দেশের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
এই সংঘর্ষে দু’দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা ফের চরমে পৌঁছেছে। উল্লেখ্য, ডুরান্ড লাইন নিয়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ বহু দশকের পুরনো, যা প্রায়ই সামরিক সংঘর্ষের জন্ম দেয়।

![]()

More Stories
মার্কিন-ইরান শান্তি চুক্তিতে স্বস্তি বিশ্ববাজারে, কমল তেলের দাম
পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে অশান্তি
এভারেস্ট থেকে নামার পথে মৃত্যু দুই ভারতীয় পর্বতারোহীর