সোমালিয়া ওয়েব নিউজ: করোনা কালে আক্রান্ত ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে মা ক্যান্টিনের মাধ্যমে ডিম ভাত তুলে দেবে বৈদ্যবাটি পুরসভা। রবিবার পুরসভা প্রাঙ্গনে ক্যান্টিনের সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে চাঁপদানীর বিধায়ক তথা বৈদ্যবাটি পুরসভার পুরপ্রশাসক অরিন্দম গুই বলেন,মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে সমাজের প্রান্তিক মানুষদের পাশে থাকতেই এই উদ্যোগ।মাত্র ৫ টাকায় আগাম কূপন নিলেই মিলবে রান্না করা খাওয়ার।প্রতিদিন ২৫০ জন মানুষ কে এই পরিষেবা দেওয়ার দাবি করেন বিধায়ক।
![]()

More Stories
মাত্র ৬ টাকা চুরি করে শুরু হয়েছিল মা কালীর পুজো! ৫৫-৫৮ বছরের পুরনো বিজলকোনার ঘোষ পরিবারের ‘মেয়ে কালী’কে ঘিরে আজও রয়েছে নানা অলৌকিক কাহিনি!
হাজার বছরের ইতিহাস, ডাকাতদের পুজো থেকে আজও বহমান রহস্যময় প্রথা! গোঘাটের আগাই গ্রামের কালীপুজো ঘিরে নানা অলৌকিক কাহিনি!
বন্দুকের মুখে তোলাবাজির ছক বানচাল, মগরা পুলিশের জালে চার