সোমালিয়া সংবাদ আরামবাগ বোমাসহ এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম মৃত্যুঞ্জয় দোলুই। বাড়ি আরামবাগের সালেপুর এলাকায়। তৃণমূলের অভিযোগ, শনিবার সকালে ৪-৫ জন বিজেপি আশ্রিত দুষ্কৃতী বোমা নিয়ে আরামবাগ সালেপুর-১নম্বর গ্রাম পঞ্চায়েতের গির্জাতলা এলাকায় হাজির হয়। তারা ব্যাগ থেকে বোমা বের করে এলাকায় ফাটানোর চেষ্টা করে। একটি বোমা ছুঁড়ে মারে। কিন্তু সেটি কাদায় পড়ে যাওয়ায় ফাটেনি। এরপর এলাকার মানুষ তাদেরকে তাড়া করে। তখন ওই দুষ্কৃতীরা বাইকে করে এলাকা ছেড়ে পালিয়ে যায়। কিন্তু মৃত্যুঞ্জয় দোলুই নামে এক বিজেপি কর্মীকে এলাকার মানুষ ও স্থানীয় তৃণমূল কর্মীরা ধরে ফেলে। তাঁরা তাকে আটক করে আরামবাগ থানায় খবর দেন। এরপর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেপ্তার করে। তার কাছে থাকা ব্যাগ থেকে পাঁচটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় তৃণমূল নেতা সেখ আব্দুল রহিম বলেন, বিধানসভা নির্বাচনে আরামবাগ আসনে জয়লাভ করার পরে বিভিন্ন এলাকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সন্ত্রাস তৈরি করছে। বরাবরই শান্ত এলাকা সালেপুর। কিন্তু এখানেও ওরা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছিল। গ্রামবাসীরা এদিন তা রুখে দিয়েছে। যদিও বিজেপির দাবি, মৃত্যুঞ্জয়কে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে, পুরো ঘটনাটি সাজানো।
![]()

More Stories
হুগলি জেলায় আজ থেকে শুরু হচ্ছে HPV টিকাকরণ অভিযান, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বড় উদ্যোগ স্বাস্থ্য দপ্তরের
আনুড় গ্রামের শ্রীশ্রী বিশালাক্ষী মায়ের আবির্ভাব ও মাহাত্ম্য: ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ঘিরে এক পবিত্র ইতিহাস
বিশ্বাস, শোক ও সংকল্পের দীর্ঘ যাত্রা: সোমনাথের পথে পায়ে হেঁটে বিশ্বজিৎ ঘোষ