সোমালিয়া ওয়েব নিউজ টিফিনের সময় পরিবর্তন করার জন্য বন্ধ হয়ে গেল চাপদানির ডালহৌসি জুট মিল। টিফিনের সময় ছিল ৩০ মিনিট। এই সময় অনেক বছর থেকে চলে আসছে। ডালহৌসি জুটমিল কর্তৃপক্ষ হঠাৎ ২৭ মে শ্রমিকদের জানায় এখন থেকে ৩০ মিনিট নয়, ২০ মিনিট সময় দেওয়া হল টিফিনের জন্য। এই সময় কমিয়ে দেওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। তাঁত ছাড়া সব ডিপার্টমেন্ট বন্ধ করে দেয়। তারা প্রথমে ওয়েন্ডিং ও স্পিনিং ডিপার্টমেন্ট বন্ধ করে দেয়। এই দুই ডিপার্টমেন্ট থেকে চারজন কে সাসপেন্ড করে ম্যানেজমেন্ট। এরপর ৩০ মে থেকে সম্পূর্ণ মিল বন্ধ করে দেয় শ্রমিকরা। এব্যাপারে আটটি ইউনিয়ন আলোচনায় বসেছিল কিন্তু কোনো সুরাহা হয়নি। তাদের দাবি থেকে সরবে না বলে জানিয়ে দেয় জুটমিল কর্তৃপক্ষকে। শ্রমিকরাও অনড়। তবে কোম্পানি এখনো সাসপেনসন ওফ ওয়র্কের নোটিশ দেয়নি। এই জুটমিলে চার হাজার শ্রমিক কাজ করে। লকডাউনে সরকারি নির্দেশে ৩০ শতাংশ হারে শ্রমিক কাজ করছিল পরে ৪০ শতাংশ হয়। তৃণমূল ইউনিয়ন আই এন টি টি ইউ সি এর সম্পাদক জানায় আবার আমরা আলোচনায় বসব।
![]()

More Stories
নকুন্ডার মাটিতে স্বাধীনতার গোপন ঘাঁটি,সুধীরচন্দ্র ঘোষের অমর সংগ্রামের ইতিহাস
জন্মদিনে রক্তদান, মানবতার অনন্য নজির কার্তিক দত্তের
শ্রাবণের পূর্ণতিথিতে তারকেশ্বর ধামে পুণ্যার্থীদের সেবায় বিজেপির মাসব্যাপী সেবা শিবির