সোমালিয়া ওয়েব নিউজঃ দক্ষিণ ২৪ পরগনা জেলাজুড়ে বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য বিদ্যুৎ দফতর। জানা গিয়েছে, জেলার বিভিন্ন অঞ্চলে একাধিক নতুন সাব-স্টেশন নির্মাণের কাজ শুরু হয়েছে। এর ফলে আগামী দিনে সাধারণ মানুষের কাছে বিদ্যুৎ পরিষেবা আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষত, সুন্দরবনের দুর্গম দ্বীপাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দফতর বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই সুন্দরবনের দুটি নদীর উপর দিয়ে বৈদ্যুতিক তার টানার কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে বহু দ্বীপ এলাকার গ্রাম প্রথমবারের মতো নিয়মিত বিদ্যুৎ পরিষেবার আওতায় আসবে।
এছাড়াও, রাজ্য সরকার জানিয়েছে, কয়েক হাজার কোটি টাকার প্রকল্প ব্যয়ে সুন্দরবনের ছোট মোল্লাখালিতে আধুনিক পরিকাঠামো-সহ একটি নতুন সাব-স্টেশন গড়ে তোলা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা ও সুন্দরবন অঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

![]()

More Stories
রোজ ভ্যালি কাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বস্তি, ফের শুরু টাকা ফেরত প্রক্রিয়া
বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তা, ২,৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের
এক নজরে দেখে নিন তৃণমূলের ইস্তাহার ২০২৬