মন্দির খুলতেই ভক্তদের সমাগম তারকেশ্বর বাবা তারকনাথের মন্দিরে

সোমালিয়া সংবাদ তারকেশ্বর তারকেশ্বরের বাবা তারকনাথের মন্দির খুলতেই ভক্তদের প্রবেশ শুরু, সকাল সাতটায় খোলা হলো মন্দিরের এক এবং দুই নং গেট। সমন্দির খোলার পরই কোভিড বিধি মেনে বেশ কিছু ভক্তদের দেখা যায় পূজা দিতে।তবে কোভিড মেনে ভক্তরা পূজা দিতে আসছেন কিনা তা নজর রাখবে পুরসভা এবং মন্দির কর্তৃপক্ষ। কোভিড বিধি মেনে পরিস্কার পরিচ্ছন্ন করা এবং পুর মন্দির চত্বর এলাকা স্যানিটাইজ করা হবে বলে জানান তারকেশ্বর পুর প্রশাসক স্বপন সামন্ত। মন্দির কর্তৃপক্ষের নির্দেশে অনুযায়ী আজ সকালেই খুলে দেওয়া হয় মন্দিরের দুটি প্রবেশ দ্বার। যদিও মূল প্রবেশ দ্বার পাঁচটি।প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা পযন্ত এক ও দু নং গেট দিয়ে কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা তবে ভক্তদের গর্ভ গৃহে প্রবেশ নিষিদ্ধ। অন্যদিকে মন্দির চত্বর পূজা পাঠ দ্রব্যের দোকান খুলেছেন বেশ কিছু ব্যবসায়ী।তাদের ও কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। পুর প্রশাসক জানান প্রথম দিন অল্প সংখক ভক্ত এলেও তাঁরা কোভিড বিধি মানছেন কিনা তা নজর রাখা হচ্ছে। মন্দির আশেপাশে এলাকায় স্যনিটাইজ করা হবে। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে ভক্ত দের উদ্দেশ্যে কোভিড বিধি মেনে মন্দিরে প্রবেশ করার জন্য মাইকিং প্রচার করা হচ্ছে।

Loading