সোমালিয়া ওয়েব নিউজঃ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট–এ ভিআইপি সংস্কৃতি রুখে দিয়ে কঠোর শৃঙ্খলার নজির স্থাপন করলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। আদালতের কার্যপ্রণালীতে সমানাধিকার ও স্বচ্ছতার বার্তা পৌঁছে তিনি জানিয়ে দেন—এখন থেকে আর কোনও সিনিয়র আইনজীবী লাইনে এগিয়ে এসে “আগে আমার মামলা শুনুন” ধরনের আচরণ করতে পারবেন না।
নতুন নির্দেশ অনুযায়ী, জরুরি মামলার ক্ষেত্রেও বিশেষ মৌখিক তদ্বির বা চেম্বার–অ্যাক্সেসের কোনও সুযোগ থাকছে না। এই ধরনের মামলা কেবলমাত্র লিখিত আবেদন পদ্ধতির মাধ্যমেই গ্রহণ ও নথিভুক্ত হবে। কোনও শর্টকাট বা বিশেষ যোগাযোগকে আর প্রশ্রয় দেবে না আদালত।
প্রধান বিচারপতি জুনিয়র আইনজীবীদের জন্যও স্পষ্ট বার্তা দিয়েছেন—অতি বিশেষ ও ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া জরুরি মামলার অনুরোধ আদালতের নজরে আনা যাবে না। অপ্রয়োজনে সেই প্রয়াস গ্রহণযোগ্য হবে না।
সবচেয়ে বড় তাৎপর্যপূর্ণ মন্তব্য আসে বিচার নিয়োগ ব্যবস্থা প্রসঙ্গে। প্রধান বিচারপতি ইঙ্গিত দিয়েছেন যে বিচার নিয়োগে কলেজিয়াম ব্যবস্থা বাতিল এবং ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন (এনজেএসি) ফিরিয়ে আনার সম্ভাবনা নিয়ে আদালত ও সংশ্লিষ্ট মহলে গুরুত্ব সহকারে আলোচনা হতে পারে। তাঁর এই মন্তব্যকে বিচার–নিয়োগ কাঠামোয় সম্ভাব্য বড় পরিবর্তনের পূর্বাভাস হিসেবে দেখা হচ্ছে।
আইন বিশেষজ্ঞ ও পর্যবেক্ষকদের মতে, বিচারপতির এই অবস্থান আদালতে সমতা, শৃঙ্খলা ও স্বচ্ছতার নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
![]()

More Stories
আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন : মহান স্বাধীনতা সংগ্রামীর জীবন ও সংগ্রাম
আন্তর্জাতিক অরণ্য দিবসে অরণ্য রক্ষায় শপথ নেওয়ার আহ্বান
দেশে সারের ঘাটতি মেটাতে আমদানি বাড়াল কেন্দ্র, ইউরিয়া আমদানি ৮৯ লক্ষ টন