সোমালিয়া ওয়েব নিউজঃ সশস্ত্র বাহিনী পতাকা দিবস উপলক্ষে আজ ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনার সকল কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল অনিল চৌহান। দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তায় তাঁদের অমলিন অবদানকে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
জেনারেল চৌহান বলেন, ভারতের সব সীমান্তে প্রতিনিয়ত জাতির সার্বভৌমত্ব রক্ষায় তিন বাহিনীর জওয়ানদের অটল প্রতিশ্রুতি, বীরত্ব, নিষ্ঠা ও ত্যাগ দেশকে শক্ত ভিত্তি দিয়েছে। তাঁদের অদম্য মনোভাব ও স্থায়ী অবদান দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করেছে বলেও তিনি জানান।
পতাকা দিবসের এই বিশেষ দিনে, CDS দেশের নাগরিকদের পক্ষ থেকেও সশস্ত্র বাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়