সোমালিয়া ওয়েব নিউজঃ ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনার জন্য তৈরি UMEED কেন্দ্রীয় পোর্টালটি ৬ ডিসেম্বর থেকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক জানিয়েছে, ওয়াকফ আইন, ১৯৯৫ এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ অনুসারে নির্ধারিত ৬ মাসের কার্যকাল পূর্ণ হয়েছে বলেই এই সিদ্ধান্ত।
মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২ লাখ ১৩ হাজারের বেশি সম্পত্তির নথি পোর্টালে আপলোড করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর ১০ হাজার ৮৬৯টি সম্পত্তি বাতিল করা হয়েছে।
UMEEDED পোর্টাল ঘিরে একাধিক পর্যালোচনা বৈঠক, প্রশিক্ষণ কর্মশালা এবং সচিব পর্যায়ে উচ্চ-স্তরের হস্তক্ষেপের ফলে শেষ মুহূর্তে আপলোডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। মন্ত্রক জানায়, এই সমন্বিত প্রচেষ্টাই সম্পূর্ণ প্রক্রিয়াকে গতিশীল করেছে।
পোর্টাল বন্ধ হলেও এখন জমা পড়া সম্পত্তিগুলির যাচাই, বৈধতা যাচাই এবং পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ চলবে বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।


![]()

More Stories
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী
দু’হাজার টাকা পর্যন্ত UPI ও RuPay লেনদেনে কোনও চার্জ নয়