September 18, 2026

ডিমের দাম নিয়ে অভিযোগের পর কলকাতার বাজারে টাস্ক ফোর্সের নজরদারি

সোমালিয়া ওয়েব নিউজঃ বাজারে ডিমের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে ক্রেতাদের অভিযোগ বাড়তেই রাজ্যের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স সক্রিয় হয়েছে। গতকাল টাস্ক ফোর্সের সদস্যরা কলকাতার বিভিন্ন পাইকারী ও খুচরো বাজারে ঘুরে পরিস্থিতি পর্যালোচনা করেন।

ক্রেতাদের অভিযোগ, শহরের অনেক খুচরো দোকানে প্রতিটি ডিম ৮ থেকে ৯ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। এই প্রেক্ষিতে মানিকতলা-সহ একাধিক বড় বাজারে সদস্যরা সরেজমিনে যান এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্য ও সরবরাহের অবস্থা খতিয়ে দেখেন

টাস্ক ফোর্স স্পষ্ট জানিয়েছে, কোনও ধরনের কালোবাজারি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। অপরাধ প্রমাণিত হলে বাজারে কড়া প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

সংস্থার তরফে আরও জানানো হয়েছে, মূল্য স্থিতিশীল রাখতে বাজারে নিয়মিত নজরদারি ভবিষ্যতেও চালানো হবে।

Loading