February 4, 2026

অর্থ পাচার রোধে কঠোর ব্যবস্থা: নেপালে পাঁচ লক্ষ টাকার বেশি লেনদেনে বাধ্যতামূলক ব্যাংক ব্যবহার

সোমালিয়া ওয়েব নিউজঃ নেপালে পাঁচ লক্ষ টাকার বেশি যে কোনও লেনদেন এখন থেকে বাধ্যতামূলকভাবে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে করতে হবে—এমনই নতুন নির্দেশ জারি করেছে সে-দেশের সরকার। নেপালের সরকারি মুখপাত্র ও তথ্য ও যোগাযোগমন্ত্রী জগদীশ খারেল জানিয়েছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অর্থ পাচার রোধে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি।

মন্ত্রী খারেল জানান, নেপালকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) “গ্রে লিস্ট”–এ অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করতেই সরকার এই কঠোর আর্থিক নীতি চালু করছে। আন্তর্জাতিক আর্থিক স্বচ্ছতার মানদণ্ডে পৌঁছাতে না পারলে দেশের অর্থনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল।

সরকারের দাবি, এই বিধিনিষেধ কার্যকর হলে দেশে অর্থ পাচার রোধ, আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং বৃহত্তর অর্থনীতিতে শৃঙ্খলা বজায় রাখার পথ সুগম হবে। বাজারের লেনদেন সংক্রান্ত তদারকিও আরও শক্তিশালী হবে বলেও সরকারি মহল মনে করছে।

নতুন ব্যবস্থা কার্যকর হলে নেপালের আর্থিক লেনদেনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Loading