মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভা

সোমালিয়া সংবাদ, আরামবাগ: সৈয়দ মনিরুল হুদা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ ও আয়োজনে সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী, আরামবাগ হোটেল এন্ড রিসর্ট-‌এর কর্ণধার সৈয়দ জিয়াজুর  রহমানের ব্যবস্থাপনায়  আরামবাগ হোটেল এন্ড রিসর্ট-‌এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়ে গেল কমিটির প্রারম্ভিক সভা। সোসাইটির  সহ-সভাপতি  সঞ্চালক, শিক্ষাবিদ ও ধারাভাষ্যকার সৈয়দ এহতেশাম মামুন সাহেব জানান, এই অনুষ্ঠানে জিয়াজুর সাহেব তাঁর এই সোসাইটির আগামী দিনের লক্ষ্য ও উদ্দেশ্য দ্ব্যর্থহীনভাবে ব্যক্ত করেন। আগামী দিনে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসালয় এবং শিক্ষিত বেকারদের  কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন। এর জন্য তিনি এলাকার শুভবুদ্ধিসম্পন্ন বিশিষ্টজনদের আহ্বান করেন তাঁদের সুপরামর্শ নিয়ে এগিয়ে চলার জন্য। তাঁরা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রত্যেকেই তাঁদের উপযুক্ত মতামত ব্যক্ত করেন ও সুপরামর্শ দান করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ অশোক কুমার নন্দী, ডাঃ সুব্রত ঘোষ, ডাঃ আনারুল হক, ডাঃ খলিলুর রহমান, প্রাক্তন অধ্যাপক ড.‌ ফাল্গুনী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ ড.‌ বানীপ্রসাদ সেন, শিক্ষক নিমাই চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক শেখ মহঃ মহসিন, শিক্ষক শেখ আব্দুল্লাহ, মাওলানা মতিউর রহমান, শিক্ষক দেবায়ন ঘোষ, শিক্ষক শেখ আবজায়ুল হক, শিক্ষক মনোয়ার আলী, শিক্ষক বনমালী চক্রবর্তী,  সমাজসেবী সেখ আজহার আলী, নাজির চৌধুরী, শেখ ইমতিয়াজ প্রমূখ ব্যক্তিত্বরা। 

Loading