February 4, 2026

পশ্চিমবঙ্গে পুনরায় ১ ০ ০ দিনের কাজ চালুর পথে কেন্দ্র, আসছে কঠোর শর্তাবলি

সোমালিয়া ওয়েব নিউজঃ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনার পর পশ্চিমবঙ্গে পুনরায় MGNREGS (100 দিনের কাজ) চালুর উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার। তবে এইবার দেশের মধ্যে সবচেয়ে কঠোর নজরদারি ও স্বচ্ছতার শর্ত যুক্ত হচ্ছে বলে সরকারি সূত্রে জানা গেছে। কেন্দ্রের দাবি, এ পদক্ষেপের উদ্দেশ্য কর্মসূচির স্বচ্ছতা বৃদ্ধি ও অনিয়ম প্রতিরোধ।

নতুন শর্তগুলির মূল দিক

সরকারি নথি অনুযায়ী, পুনরায় চালু হওয়া MGNREGS-এ থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন:

  • ১০০% e-KYC বাধ্যতামূলক — e-KYC ছাড়া কোনো জব কার্ড ইস্যু হবে না।
  • বায়োমেট্রিক অ্যাটেনডেন্স ও জিও-ট্যাগড ছবি আপলোড — প্রতিটি কাজের দিনে চার ঘণ্টা অন্তর নথিবদ্ধ করতে হবে।
  • জব কার্ড শ্রমিকদের কাছে রাখতে হবে — জব কার্ড অন্য কারো কাছে পাওয়া গেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
  • ত্রৈমাসিক লেবার বাজেট — কর্মদক্ষতার ওপর ভিত্তি করে অনুমোদন।
  • ২০ লাখ টাকার বেশি ব্যয়ের কাজ অনুমোদন নয়।
  • প্রতি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে সর্বোচ্চ ১০টি কাজ।
  • ল্যান্ড ডেভেলপমেন্ট/এম্ব্যাঙ্কমেন্টে কেস-টু-কেস অনুমতি।
  • সিএজি অডিট ও কেন্দ্রীয় দলের নিয়মিত পরিদর্শন বাধ্যতামূলক।
  • ১ মাসের মধ্যে মাস্টার রোল জমা না হলে কাজ বন্ধ।
  • অবৈধ লেনদেন ধরা পড়লে ৬০ দিনের মধ্যে রিকভারি ও FIR বাধ্যতামূলক।
  • রিকভারির টাকা সরাসরি কেন্দ্রীয় কনসোলিডেটেড ফান্ডে জমা।
  • প্রতি মাসে কেন্দ্রীয় মনিটরিং অফিসারের মাঠ পর্যবেক্ষণ।

রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে প্রশাসনিক সমন্বয় সম্পন্ন হলেই পশ্চিমবঙ্গে MGNREGS কার্যক্রম পুনরায় শুরু হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

Loading