সোমালিয়া ওয়েব নিউজঃ চেক লেনদেনে আসছে বড় পরিবর্তন। গ্রাহক সুবিধা বাড়াতে আগামী ৩ জানুয়ারি ২০২৬ থেকে দেশে চালু হতে চলেছে দ্রুত চেক ক্লিয়ারিং ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী, চেক জমা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তা পাস বা ফেরত দেওয়া হবে এবং একই দিনেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে।
আরবিআই সূত্রের দাবি, এই ব্যবস্থায় ব্যাঙ্কিং কাজ হবে আরও দ্রুত ও স্বচ্ছ। ফলে চেক ক্লিয়ার হতে দিনের পর দিন অপেক্ষায় থাকতে হবে না গ্রাহকদের।
নতুন ব্যবস্থার মূল সুবিধা
- অল্প সময়েই হাতে পাওয়া যাবে তহবিল
- ব্যাঙ্কিং সেবার মান আরও উন্নত হবে
- গ্রাহকের মূল্যবান সময় বাঁচবে
তবে আরবিআই সতর্ক করে জানিয়েছে, চেক বাউন্স এড়াতে অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালান্স রাখা অত্যন্ত জরুরি।
আরও তথ্যের জন্য গ্রাহকদের নিজ নিজ ব্যাঙ্ক বা আরবিআইয়ের সরকারি ওয়েবসাইট rbi.org.in–এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরবিআই জানাচ্ছে— জেনে রাখুন, সতর্ক থাকুন!

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী