সোমালিয়া ওয়েব নিউজঃ সোশ্যাল মিডিয়ার ক্ষতিকর প্রভাব থেকে অল্পবয়সীদের রক্ষা করতে বিশ্বের প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া কঠোর পদক্ষেপ নিল। নতুন আইনে ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীরা আর ইন্সটাগ্রাম, ফেসবুক, থ্রেডস, এক্স, স্ন্যাপচ্যাট, কিক, টুইজ, টিকটক, রেডিট এবং ইউটিউব–সহ জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না। এই আইন কার্যকর হলে অস্ট্রেলিয়ার কয়েক লক্ষ শিশু-কিশোর আর নতুন অ্যাকাউন্ট খুলতে বা প্ল্যাটফর্মগুলিতে সক্রিয় থাকতে পারবে না।
আইন না মানলে শাস্তি কারা পাবে?
ব্যবহারকারী বা অভিভাবকের ওপর কোনও জরিমানা বা মামলা হবে না। তবে আইন ভঙ্গ করলে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলিকে দিতে হতে পারে ৩২ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা।সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য—
- অল্প বয়সীদের অনলাইন ক্ষতিকর কনটেন্ট থেকে দূরে রাখা
- মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা
- অনলাইন নিরাপত্তা জোরদার করা
অন্যদিকে বহু অভিভাবক এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কারণ তাদের মতে এটি শিশুদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।

![]()

More Stories
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ইরানি পণ্যবাহী জাহাজ আটক মার্কিন নৌবাহিনীর
১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে গ্রিস
ভিয়েতনামের রাষ্ট্রপতি নির্বাচিত তো লাম, সংসদে সর্বসম্মত সমর্থন