সোমালিয়া ওয়েব নিউজ; সাহজাহান সম্পর্কিত CBI মামলার অন্যতম প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষ। ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছোট ছেলে সত্যজিৎ ঘোষ এবং গাড়ির চালক শাহানুরের।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ন্যাজাটের বয়ারমারি পেট্রোল পাম্পের সামনে একটি ট্রাক ভোলানাথ ঘোষের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা এতটাই জোরাল ছিল যে ঘটনাস্থলেই প্রাণ হারান সত্যজিৎ ও চালক। অচৈতন্য অবস্থায় ভোলানাথ ঘোষকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।এই ঘটনা নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে কোনো পরিকল্পনা আছে—তা খতিয়ে দেখছে ন্যাজাট থানার পুলিশ। ট্রাক ও সেই চালকের সন্ধান পেতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।ভোলানাথ ঘোষের স্ত্রী অভিযোগ করে বলেন, “এটি সাধারণ দুর্ঘটনা নয়। পরিকল্পিতভাবে আমার ছেলের মৃত্যু ঘটানো হয়েছে এবং আমার স্বামীকে খুনের চেষ্টা করা হয়েছে।”ভোলানাথের মেয়ে দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে শীঘ্রই আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন।


![]()

More Stories
কলকাতা সিটি সেশনস কোর্টে বিশেষ এনআইএ এক্সক্লুসিভ আদালতের উদ্বোধন
৩ আগস্ট ১৪৯২: অজানা পৃথিবীর খোঁজে কলম্বাসের ঐতিহাসিক সমুদ্রযাত্রা
লোকগীতির অমর কণ্ঠ নির্মলেন্দু চৌধুরী: বাংলার মাটির সুরকে যিনি পৌঁছে দিয়েছিলেন বিশ্বদরবারে