সোমালিয়া ওয়েব নিউজঃ কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি আজ লোকসভায় একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি বলেছেন, পেট্রোলের সঙ্গে কুড়ি শতাংশ (২০%) হারে ইথানল মেশানোর ফলে দেশে কার্বন ডাই অক্সাইড (CO2) উদ্গীরণ ৭৩৬ লক্ষ টন কমানো সম্ভব হয়েছে।
মন্ত্রী শ্রী গড়কড়ি বলেন, ইথানল একটি পরিবেশ বান্ধব জ্বালানী। পরিবেশ সুরক্ষার পাশাপাশি, এটি উৎপাদনের ফলে দেশের কৃষকদের আয়ও বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্র সরকারের এই উদ্যোগ একদিকে যেমন কার্বন ফুটপ্রিন্ট কমাতে সাহায্য করছে, অন্যদিকে তেমনই কৃষি অর্থনীতিকে শক্তিশালী করছে।

![]()

More Stories
লখনউ ডিভিশনে ৬০০ কিলোমিটারের বেশি রেলপথে বসছে কবচ ৪.০
মৈত্রী পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পৌঁছল ৪০ লক্ষ লিটারের বেশি ডিজেল
EPFO-র আওতায় আসার বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার, উপকৃত হবেন ৫১ লক্ষের বেশি কর্মী