September 20, 2026

রেল টিকিট বুকিং: তিন কোটিরও বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট নিস্ক্রিয় করলো ভারতীয় রেল

সোমালিয়া ওয়েব নিউজঃ চলতি বছরের জানুয়ারি মাস থেকে রেল টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত তিন কোটিরও বেশি সন্দেহজনক ব্যবহারকারীর আইডি অ্যাকাউন্ট নিস্ক্রিয় করা হয়েছে বলে সরকার আজ জানিয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ আজ লোকসভায় এই তথ্য পেশ করেন। তিনি বলেন, ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং সিস্টেম একটি শক্তিশালী এবং অত্যন্ত সুরক্ষিত প্ল্যাটফর্ম। এখানে অত্যাধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

এই বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিস্ক্রিয় করার পদক্ষেপটি রেল টিকিট বুকিং সিস্টেমে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে ভারতীয় রেলের প্রতিশ্রুতির ইঙ্গিত বহন করে।

Loading