সোমালিয়া ওয়েব নিউজ: বজ্রপাতে মৃত আরামবাগ মহকুমার তিনটি পরিবারের হাতে দু’লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হল। সোমবার খানাকুলের জগন্নাথপুরের শিশির অধিকারী ও গোবিন্দপুরের কানাই লহরীর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার খানাকুল-১ নম্বর বিডিও অফিসে এই দুই পরিবারের হাতে দু’লক্ষ টাকার চেক ছাড়াও বিভিন্ন খাদ্যসামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংসদ অপরূপা পোদ্দার, তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব, আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং, খানাকুল-১ নম্বর বিডিও শান্তনু চক্রবর্তী প্রমূখ। এছাড়াও খানাকুলের বালিপুরে মৃত দম্পতি হেমন্ত গুছাইত ও মালবিকা গুছাইতের পরিবারে গিয়ে দেখা করেন বিডিও সাহেব। তিনি জানান, তাঁদের একটি ছোট্ট মেয়ে রয়েছে। তার নামে অ্যাকাউন্ট খুলিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ওই পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হবে। অন্যদিকে বজ্রপাতে মৃত গোঘাটের নরসিংহবাটির চাষি আনন্দ রায়ের পরিবারের হাতেও এদিন দু’লক্ষ টাকার চেক ও বিভিন্ন খাদ্য সামগ্রী, পোশাক-পরিচ্ছদ তুলে দেন হুগলি জেলা সভাধিপতি মেহেবুব রহমান। এছাড়াও সকাল থেকেই মৃতের শেষকৃত্যের জন্য বাড়িতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মানস মজুমদার। আরামবাগ মহকুমা শাসক নৃপেন্দ্র সিং জানান, বজ্রপাত সম্পর্কে সাধারণ মানুষকে বিশেষ করে চাষিদের সতর্ক করতে গ্রামে গ্রামে মাইকিং করার ব্যবস্থা করা হচ্ছে।
![]()

More Stories
বেঙ্গাই মোড়ের দুই পতাকা: রাজনীতির নীরব বার্তা, নাকি অবহেলার প্রতীক?
রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল বেঙ্গাই অঘোরকামিনী চন্দ্র প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের যাত্রী প্রতীক্ষালয়, সংস্কারের দাবি ছাত্র-ছাত্রী ও স্থানীয়দের
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্টার প্রদর্শনের অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে আরামবাগ থানায় লিখিত অভিযোগ